প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বানারীপাড়ায় সমিতির নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র! | প্রিয় বরিশাল বানারীপাড়ায় সমিতির নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র! | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বানারীপাড়ায় সমিতির নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র!

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
বানারীপাড়ায় সমিতির নামে কোটি

নিজস্ব প্রতিবেদক :: বানারীপাড়ায় সেবা কল্যান ঋণদান ও সঞ্চয় সমিতির নামে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির নেতৃবৃন্দ। গ্রাহকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে সংগঠনের লোকজন গা ঢাকা দেয়ায় বিপাকে পড়েন কয়েকশো ভুক্তভোগী।

ভুক্তভোগী সূত্রে জানা যায়- দীর্ঘদিন যাবত বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় সেবা কল্যান ঋণদানের নামে কয়েকশো লোকজনের প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মাখন, রঞ্জন, সাইফুলসহ কয়েকজনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

বানারীপাড়া বাজারের এক মুদি দোকানি বলেন, সেবা কল্যানের মালিক বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড মাহামুদ হাসান মাখন লোকজন দিয়ে সেবা সমিতি পরিচালনা করতেন। এখন জনগনের টাকা নিয়ে বরিশালে সম্পদ গড়ছে এদিকে আমরা ভুক্তভোগীরা তাদের কাউকে খুঁজে পাইনা। এমন অভিযোগ অনেকের, গত কয়েকমাস যাবত এই সংগঠনের লোকজন টাকা ফেরত দেয়ার নাম করে বানারীপাড়া থেকে পালিয়ে বেরাচ্ছে।

এ বিষয় কথা হলে ঐ প্রতিষ্ঠানের কর্নধর এ্যাড. মাহামুদ হোসেন মাখন বলেন, আমি প্রতিষ্ঠানের কর্নধর হলেও পরিচালনা করতেন উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের মাস্টার হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে রঞ্জন। তিনি বিষয়টি স্বীকার করে বলেন আমার জানামতে এক কোটি টাকার মত লোকজন পাবে, আসাকরি আগামী মাসের মধ্যে টাকা ফেরত দেয়া শুরু করবো।

এদিকে মূল প্রতারক রঞ্জনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ করেননি তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102