প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুয়াকাটা উপকূলে নৌ-পুলিশের অভিযানে বিপুল রেণু জব্দ | প্রিয় বরিশাল কুয়াকাটা উপকূলে নৌ-পুলিশের অভিযানে বিপুল রেণু জব্দ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

কুয়াকাটা উপকূলে নৌ-পুলিশের অভিযানে বিপুল রেণু জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
পটুয়াখালীতে ৪ কোটি ফাইস্যা রেণুসহ ৪ জেলে আটক
পটুয়াখালীতে ৪ কোটি ফাইস্যা রেণুসহ ৪ জেলে আটক

কুয়াকাটা উপকূলে নৌ-পুলিশের অভিযানে বিপুল রেণু জব্দ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফাইসা রেণু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ প্রায় ৪ কোটি ফাইসা রেণু, ২০ হাজার মিটার অবৈধ রেণু ধরার জাল, একটি ডিঙিনৌকা এবং চার জেলেকে আটক করা হয়। উদ্ধার করা মাছের বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নির্দেশে উদ্ধার করা রেণু তাৎক্ষণিকভাবে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়। একই সঙ্গে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী এবং কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

আটক জেলেরা হলেন মজিবুর রহমান (৩০), আবু ছাইদ (৩৮), মাসুম বিল্লাহ (৩০) ও আবুল বসার (৩৫)। তারা সবাই খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উপকূলীয় এলাকায় অবৈধ রেণু আহরণ রোধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102