প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ | প্রিয় বরিশাল বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর রুটে বাস চলাচল

বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বাস না পেয়ে বরিশাল, ঝালকাঠির অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে বরিশালের রূপাতলীর বাস শ্রমিকদের মারামারির প্রতিবাদে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি পলন করছে শ্রমিকরা।

ঝালকাঠী মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর জানান, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর রুপাতলী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, দুরদুরান্ত থেকে আসা পিরোজপুরের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

এব্যাপারে বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, পিরোজপুর ও ঝালকাঠীর শ্রমিকদের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে। ওই ঘটনায় ঝালকাঠী এবং পিরোজপুরের বাস মালিক ও শ্রমিক নেতারা রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এর ফলে বরিশালেও সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102