প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে যেসব খাবার মানসিক চাপ বাড়িয়ে দেয় | প্রিয় বরিশাল যেসব খাবার মানসিক চাপ বাড়িয়ে দেয় | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

যেসব খাবার মানসিক চাপ বাড়িয়ে দেয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

মানসিক চাপ বিভিন্ন শারীরিক অসুখের অন্যতম প্রধান কারণ। মানসিক চাপের ফলে শরীরের সাথে সাথে দৈনন্দিন জীবনযাপনেও প্রভাব ফেলে। আর এই স্ট্রেস বা মানসিক চাপ থেকে দূরে থাকতে চাইলে আপনার খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনলেই চলবে।

* মানসিক চাপ থেকে দূরে থাকতে চাইলে প্রথমেই আপনার খাদ্য তালিকা থেকে কমিয়ে ফেলতে হবে চিনি খাওয়া। চিনি মানসিক চাপ বাড়ানোর অন্যতম কারণ হিসেবে কাজ করে। অতিরিক্ত চিনি খেলে শরীরে কোরটিসল নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে ঘুম কম হয়। এবং মাথা ব্যথা ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছে বাড়ে।

* তালিকায় দ্বিতীয় অবস্থানে রাখা যায় নিঃসন্দেহে কফি`র নামটি। অনেকে লম্বা সময় ধরে কাজ করার জন্য অতিরিক্ত পরিমাণে কফি পান করে থাকেন। মানসিক চাপ দূরে রাখতে প্রতিদিন এক কাপ কফিই যথেষ্ট। কিন্তু একের অধিক কাপ হলে শরীরে অস্থিরতা বাড়তে পারে।

* প্রসেসড কার্বোহাইড্রেট খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

* সাদা আটা বা রিফাইনড আটা খাবেন না। সাদা আটা দিয়ে তৈরি খাবারেও মানসিক চাপ বাড়ে। কারণ সাদা আটায় ফাইবার না থাকায় তা খুব সহজেই হজম হয়ে যায়; ফলে অতিরিক্ত আটা দিয়ে তৈরি খাবার খেলে তা শরীরের করটিসল অবমুক্ত করে, এমনকি রক্তের চাপ বাড়িয়ে দেয়।

* প্রসেসড মিট খাবেন না। এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যা এনার্জি কমিয়ে দেয় ও মানসিক চাপ বাড়ায়।

* যথা সম্ভব ডুবো তেলে ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102