প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন | প্রিয় বরিশাল চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
চরফ্যাশনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ তুলে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির (ধানের শীষ) ভোট বর্জন করেছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন পৌরসভার নিজ বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট থেকে সরে দাঁড়ান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারছেন না। আওয়ামী লীগের এজেন্টরা তাদের ইচ্ছে মতো ভোট দিতে বাধ্য করছেন ভোটারদের। আয়ামী লীগের এজেন্টদের ঠিক করা প্রতীকে ভোট দিতে হচ্ছে তাই তিনি ভোট বর্জন করেছেন।’

উল্লেখ্য, চরফ্যাশন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত মো. মোর্শেদ নৌকা প্রতীক ও বিএনপির মনোনিত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।

পৌরসভার ৯ ওয়ার্ডের সাধারণে কাউন্সিলর পদে ২৬ প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৮৩ জন। এদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৩২৪ ও নারী ১৩ হাজার ২৫৯ জন। ভোট কেন্দ্র সংখ্যা ১৭ টি ও কক্ষের সংখ্যা ৯১ টি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102