প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কবর দেওয়ার ১৬ বছর পরও কিছুই হয়নি মরদেহের! | প্রিয় বরিশাল কবর দেওয়ার ১৬ বছর পরও কিছুই হয়নি মরদেহের! | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

কবর দেওয়ার ১৬ বছর পরও কিছুই হয়নি মরদেহের!

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
কবর দেওয়ার ১৬ বছর পরও কিছুই হয়নি মরদেহের!

ভোলা সদর উপজেলায় দাফনের ১৬ বছর পর অক্ষত অবস্থায় পাওয়া গেছে এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে উপজেলার ইলিশা সড়কের খননকাজের সময় ওই ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় পান শ্রমিকরা।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান শিকদার বাড়ি জামে মসজিদের কবরস্থানে ১৬ বছর আগে মো. হোসেন শিকদারকে দাফন করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

তাকে যেভাবে কবরে রাখা হয়েছিল, সেভাবেই পেয়েছেন বলে দাবি শ্রমিকদের। মরদেহ ও কাফনের কাপড় ১৬ বছর পরও অক্ষত রয়েছে তার।

এমন চাঞ্চল্যকর খবর শুনে তার মরদেহ দেখতে ভিড় জমান এলাকাবাসী। পরে জানাজা দিয়ে তার মরদেহ আবার দাফন করেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় এক মুরব্বি শাহরিয়ার ঝিলন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা ইলিশা সড়কের খননকাজের সময় লাশটি উঠে আসে। পরে দেখি লাশ এবং কাফনের কাপড় অক্ষত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, হোসেন শিকদার আমাদের প্রতিবেশী। তিনি ছিলেন সহজ-সরল এবং নামাজি। হয়তো মহান আল্লাহ তাকে জান্নাতি মেহমান করে রেখেছেন। এ জন্য এত বছর পরও তার লাশ অক্ষত রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম সাগর বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনা দেখে আমি অবাক হয়েছি। এত বছর পরও হোসেন শিকদারের লাশ অক্ষত থাকার রহস্য আল্লাহ ভালো জানেন। তবে হোসেন শিকদার ঈমানদার ছিলেন, এটা এলাকার সবাই জানেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102