প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ | প্রিয় বরিশাল নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালির বাজার গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে সুমি (১৩) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
সুমি ঢাকার বর্তমান বাসিন্দা সুমন তালুকদারের মেয়ে। সে পঞ্চম শ্রেণি ছাত্রী।

স্থানীয়রা জানান, সুমির দাদা বাড়ি উজিরপুর উপজেলায়, তবে তারা ঢাকায় বসবাস করে। দুই সপ্তাহ আগে বানারীপাড়া উপজেলার কালির বাজার গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে সুমি। বৃহস্পতিবার তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিলো।

বুধবার দুপুর ২টার দিকে কালির বাজার এলাকায় সন্ধ্যা নদীতে নেমে ভাই-বোন গোসল করছিল। হঠাৎ সুমি নিখোঁজ হয়। ঘটনা শুনে সুমির নানাবাড়ির লোকজন সেখানে এসে খোঁজ করতে থাকে, কিন্তু রাত হয়ে গেলেও সুমির সন্ধান মেলেনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুমির সন্ধান করেও পায়নি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102