প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মাইসা মনি (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইসা মনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের জাকির হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর বেলা বাড়ির উঠানে খেলাধুলা করা অবস্থায় বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো.জাকারিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছিল । ৮ মার্চ সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটেচিল। জাকারিয়া ওই গ্রামের মো.মকবুল হোসেনের ছেলে । বাড়ীর সবার অগোচরে সে নিজেদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় । পরে পাশ্ববর্তী এলাকায় অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয় । তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102