প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে অগ্নিকান্ডে বিধবার ঘড় পুরে ছাই | প্রিয় বরিশাল অগ্নিকান্ডে বিধবার ঘড় পুরে ছাই অগ্নিকান্ডে বিধবার ঘড় পুরে ছাই | প্রিয় বরিশাল অগ্নিকান্ডে বিধবার ঘড় পুরে ছাই
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

অগ্নিকান্ডে বিধবার ঘড় পুরে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আমতলী প্রতিনিধি॥ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের বিধবা মনোয়ারারা বেগমের একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু বসতঘড় সোমবার সকালে আগুনের লেলিহান শিখায় কেড়ে নিয়েছে। শেষ সম্বল ঘড়টুকু আগুনে পুরে যাওয়ায় দু’সন্তান নিয়ে বিপাকে পড়েছে বিধবা মনোয়ারা ।

এখন দু’চোখে শুধুই অন্ধকার দেখছে। কি করবে ভেবে পাচ্ছে না মনোয়ারা বেগম। অগ্নিকান্ডে মনোয়ারার প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়েছে।
জানাগেছে, ২০১০ সালে উপজেলা কালিবাড়ী গ্রামের সুলতার হাওলাদার দুই সন্তান রেখে মারা যান। তার মৃত্যুর পরে এতিম দুই সন্তান নিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছেন বিধবা মনোয়ারা বেগম।

অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে দু’সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন মনোয়ারা বেগম। এর মধ্যে মরার উপর খারার ঘা হয়ে সোমবার ভোররাতে বসত ঘড়টি আগুনে পুরে যায়। রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বিধবার রান্না ঘর ও বসতঘর সম্পূর্ণ এবং নগদ ১৪ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা চেষ্টা করেও অগুন নিভাবে পারেনি। ফলে পুরে ছাই হয়ে যায় মনোয়ার সকল স্বপ্ন। অগ্নিকান্ডে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মনোয়ারা বেগমের। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা হয়ে পরেছে বিধবা মনোয়ারা বেগম।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102