প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে | প্রিয় বরিশাল পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
পিরোজপুরে ধর্ষণ করতে গিয়ে

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে।

আহত মো. সিরাজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এ সময় সিরাজুল তাদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার সময় ডাক-চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এতে নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তফা কায়সার জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকাছিমা বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী জানান, ঘটনাটি শুনেছি। তবে ছাত্রীর বাবা তাদের সম্মানের কথা ভেবে কোনো মামলা দিতে রাজি হননি। তবে যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102