প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু | প্রিয় বরিশাল ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহ ভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি দেশটিতে রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জনে।

 

 

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। বুধবার সেই সংখ্যা ছাড়িয়েছিল ৩ হাজার ৩০০-র ঘর। তবে আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102