প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ধসে পড়লো মেট্রোরেলের ব্রিজ, নিহত ১৫ | প্রিয় বরিশাল ধসে পড়লো মেট্রোরেলের ব্রিজ, নিহত ১৫ | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ধসে পড়লো মেট্রোরেলের ব্রিজ, নিহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক॥ মেক্সিকোতে ট্রেনসহ ধসে পড়লো মেট্রোরেলের ব্রিজ, নিহত ১৫
মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটিতে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যমটি জানায়, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধসে পড়ে নিচের জনবহুল একটি সড়কের উপর। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে এ দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে মেট্রোরেলের ব্রিজের নিচে ট্রেনসহ ১২ নম্বর লাইনটি ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেন, আমি দুর্ঘটনাস্থলে রয়েছি এবং উদ্ধার কাজে নিয়োজিত কমান্ড সেন্টারে সহায়তা করছি।

মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড শহরটির মেয়র থাকাকালীন সময়ে মেট্রোর ১২ লাইনটি নির্মাণ করা হয়েছিল। দুর্ঘটনার পর টুইটরে তিনি বলেন, ‘মেট্রোতে আজ যে দুর্ঘটনা ঘটেছে তা আসলে ভয়াবহ বিপর্যয়। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102