প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রাতের ঘুম যত কমছে, ততই বাড়ছে ডিমেনশিয়ার ভয় | প্রিয় বরিশাল রাতের ঘুম যত কমছে, ততই বাড়ছে ডিমেনশিয়ার ভয় | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়

রাতের ঘুম যত কমছে, ততই বাড়ছে ডিমেনশিয়ার ভয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
রাতের ঘুম যত কমছে, ততই বাড়ছে ডিমেনশিয়ার ভয়

অনামিকা রায়::রাতে কম ঘুমোনো কৃতিত্বের নয়। বরং তা ডেকে আনতে পারে ডিমেনশিয়া! ডিমেনশিয়ার কারণে শুধু মানসিক সমস্যাই নয়, হৃদরোগও হতে পারে।

এক কালে কথায় কথায় বলা হত, জীবনের ৩ ভাগের ১ ভাগ ঘুমিয়ে কাটায় মানুষ। তা নিয়ে ভাল-মন্দ কথারও শেষ ছিল না। নিজের দিনটা বড় করে নেওয়া, সময়টা বেশি কাজে লাগানোর চেষ্টা করতে করতে এমন হল যে, অধিকাংশের রোজের জীবনে ঘুমের গুরুত্ব প্রায় তলানিতে। সমস্যা এমনই আকার নিয়েছে যে, রাতে কম ঘুম হওয়াকে মহামারি বলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। কারণ এই ব্যবস্থা ডেকে আনছে নানা রকমের অসুস্থতা। এর থেকে শুধু ডিমেনশিয়াই নয়, মানসিক চাপ, হাটের্র অসুখ, উচ্চ রক্তচাপ, স্থূলতা— ভয় বাড়ছে সবেরই।

অনেকেরই মনে হয় কাজের চাপ বেশি না থাকলে, রাতে কম ঘুমোলেও অসুবিধে নেই। আসলে রাতে নিয়মিত কম ঘুম থেকে আসে এক অপূরণীয় ক্লান্তি। দিনেরবেলা কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিয়ে সে ক্লান্তি থেকে মোটেই নিস্তার পাওয়া সম্ভব নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এক রাতের কম ঘুমও রীতিমতো ক্ষতিকর। সেই ক্লান্তিই ধীরে ধীরে ডেকে আনতে পারে স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যা। উল্টো দিকে, পর্যাপ্ত ঘুম যে কাউকে অনেক বেশি চনমনে রাখে, বাড়ে ততই কর্ম ক্ষমতাও।মনোরোগ চিকিৎসকের মতে, কম ঘুম হওয়া এখন দিন দিন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এর থেকে শুধু মানসিক সমস্যাই নয়, হৃদরোগও হতে পারে। মানুষের স্বাভাবিক নিয়ম হল দিনে জেগে কাজ করা এবং রাতে আট ঘণ্টা ঘুমোনো। সেই নিয়ম না মানতে পারার ফলেই দিন দিন জীবনধারা সংক্রান্ত নানা ধরনের অসুস্থতা বাড়ছে।
হৃদরোগ চিকিৎসকের মতে, কম ঘুম থেকে হার্টের সমস্যা রীতিমতো গুরুতর। রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম না হলে রক্তচাপ বাড়ে। এস্কেমিক হাটের্রও সমস্যা হতে পারে। ফলে রাত জেগে সিনেমা তো দূরের কথা, কাজটাও কম করলেই ভাল থাকবে শরীর।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102