প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে শখের বশে মোটরসাইকেল, কখনোই নয় | প্রিয় বরিশাল শখের বশে মোটরসাইকেল, কখনোই নয় | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

শখের বশে মোটরসাইকেল, কখনোই নয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

বর্তমান সমাজে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ বেড়েই চলেছে। গণপরিবহনে যাত্রীদের চাপ এবং ব্যক্তিগত কাজে দ্রুত ও যাতায়াত ব্যবস্থাকে সহজলভ্য করে তোলার জন্য ব্যক্তিগত যানবাহনের চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে।

সেক্ষেত্রে সহজলভ্যতা ও সাশ্রয়ী হবার দরুণ মোটরসাইকেল হলো সর্বাধিক জনপ্রিয় বাহন। কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি এক প্রকার ফ্যাশনে পরিণত হয়েছে। শখের বশে বা সন্তানের জেদের আবদার মেটানোর জন্য অভিভাবকরা মোটরসাইকেল কিনে দিচ্ছেন এবং এমন বেখেয়ালীপনায় নিজেদের সন্তানকে চরম উচ্ছশৃঙ্খল পথে ধাবিত করছেন।

রাস্তায় নিরাপত্তাহীনভাবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে শত শত সম্ভাবনাময়ী জীবন। পরিসংখ্যান মতে, ২০১৯ সালে মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ ছিল এক হাজার ৯৮টি; যা মোট দুর্ঘটনার ১৯ শতাংশ। ২০২০ সালে এটি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮টিতে; যা মোট দুর্ঘটনার ২৯ দশমিক ১০ শতাংশ। গত বছর মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ৪৬৩ জন নিহত হয়েছেন। ২০১৯ সালে যার পরিমাণ ছিল ৯৪৫ জন।

এসব দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা সিংহভাগ। সহজেই অনুমেয়, মোটরসাইকেল মানবজীবনের কত বড় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে! প্রাপ্ত বয়স্ক হবার আগে এবং অপ্রয়োজনে মোটর সাইকেলের ব্যবহার বন্ধ করতে হবে। গণপরিবহনের পরিমান বৃদ্ধি করে যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। একই সাথে সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। দুর্ঘটনায় সড়কে রক্তের প্রবাহ আর নয়, এই হোক সকলের অঙ্গীকার।

লেখক : শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102