প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বানারীপাড়ায় ছাত্রী নিয়ে শিক্ষক উধাও | প্রিয় বরিশাল বানারীপাড়ায় ছাত্রী নিয়ে শিক্ষক উধাও | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

বানারীপাড়ায় ছাত্রী নিয়ে শিক্ষক উধাও

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মে, ২০২১

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় শিক্ষকদের ছাত্রী নিয়ে চলে যাওয়ার রেওয়াজ বর্তমানেও ধরে রেখেছেন এখনকার শিক্ষকরা।

এরই ধারাবাহিকতায় উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী ছদ্দ নাম (স্বপ্ন মেলা) তাকে নিয়ে পালিয়ে গেছে লম্পট প্রাইভেট শিক্ষক রহিম।

শিক্ষক রহিম ব্যক্তিগত জীবনে বিবাহিত, তার ৭ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানায় ছাত্রী’র পিতা মনির হোসেন সোমবার ৩১মে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, একই এলাকার মকবুল বেপারীর ছেলে রহিম স্থানীয় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। এরমধ্যেই স্বপ্ন মেলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষকের।

প্রেমের পরিসমাপ্তি ঘটে ছাত্রীর হাত ধরে অজানায় পাড়ি দেয়ার মধ্য দিয়ে। ২৯ মে দুপুরে তারা এলাকা থেক পালিয়ে যায়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102