প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আমতলীতে ৪ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ | প্রিয় বরিশাল আমতলীতে ৪ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

আমতলীতে ৪ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মে, ২০২১

আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পায়রা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করেছে। রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা।

জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার করছিল।

রবিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসা. হালিমা সর্দার ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু পায়রা নদীতে অভিযান চালায়।

পায়রা নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করে। যার অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. হালিমা সর্দার বলেন, অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করা হয়েছে। ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102