প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠির নলছিটিতে ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার | প্রিয় বরিশাল ঝালকাঠির নলছিটিতে ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে ৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী ও ক‌লেজছাত্র সজল হাওলাদারকে গু‌লি ক‌রে হত্যার ৫ বছর পর মামলার অন্যতম আসামি আফজাল হো‌সেনকে (৪০) গ্রেপ্তার করেছে বরিশাল পু‌লিশ ব্যুরো অব ইন‌ভে‌স্টি‌গেশন (পি‌বিআই)।

গ্রেপ্তার আফজাল হো‌সেন ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার মৃত মোতাহার আলী হাওলা‌দা‌রের ছে‌লে।

মঙ্গলবার (১ জুন) ভো‌রে প‌শ্চিম কাম‌দেবপুর এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পি‌বিআই ব‌রিশা‌লের পু‌লিশ সুপার মো. হুমায়ুন ক‌বির।

জানা গেছে, পূর্বশত্রুতার জের ধ‌রে ২০১৬ সা‌লের ৩ জুলাই প‌শ্চিম কাম‌দেবপুর এলাকার র‌ফিকুল ইসলাম ওর‌ফে তুজাহার আলীর ছে‌লে মো. সজল‌কে মোল্লারহাট ইউনিয়নের মালুহার সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পা‌সে গু‌লি ক‌রে হত্যা ক‌রে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মামলা দায়ের করা হ‌লে পু‌লিশ তদন্ত ক‌রে। ত‌বে তদ‌ন্তে ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান ক‌বির হো‌সেনের বিষয়টি এ‌ড়িয়ে গে‌লে বাদী পক্ষ অস‌ন্তোষ প্রকাশ করে।

পরে আদালত মামলা‌টি পি‌বিআই‌কে তদ‌ন্তের নি‌র্দেশ দেয়। ‌এদিকে ২০১৯ সা‌লের ২৩ মার্চ সজল হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম তালুকদারের হাত-পা কাটা মর‌দেহ উদ্ধার করে পুলিশ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102