প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ডুবে গেলো ইরানের সর্ববৃহৎ জাহাজ রণতরী | প্রিয় বরিশাল ডুবে গেলো ইরানের সর্ববৃহৎ জাহাজ রণতরী | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ডুবে গেলো ইরানের সর্ববৃহৎ জাহাজ রণতরী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ॥ আগুনে পুড়ে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সর্ববৃহৎ রণতরী। বুধবার (২ জুন) ওমান উপসাগরে রণতরীটি ডুবে যায়। এই ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টের।

স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রণতরীটিতে আগুন লাগে। ফায়ার ব্রিগেট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আগুনে পুড়ে ডুবে যায় ৬৭৯ ফুট দৈর্ঘে্যর রণতরীটি। যেটা বহরের অন্যান্য রণতরীতে যুদ্ধের উপকরণসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহের জন্য ব্যবহৃত হতো।

রণতরীটিতে ৪০০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরের চিকন মুখের কাছে থাকাকালিন জাহাজটিতে আগুন লাগে। এ সময় ইরানের রাজধানী তেহরান থেকে ৭৯০ মাইল দূরে ছিল জাহাজটি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102