প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বেতাগীতে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করলো বিডি ক্লিন সংগঠন | প্রিয় বরিশাল বেতাগীতে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করলো বিডি ক্লিন সংগঠন | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

বেতাগীতে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করলো বিডি ক্লিন সংগঠন

স্বপন কুমার ঢালী, বেতাগী
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বরগুনার বেতাগীতে ভিন্নধর্মী আয়োজনে পালিত হল বিডি ক্লিন’র প্রতিষ্ঠা বার্ষিকী। করোনার মহামারি পরিস্থিতি মাথায় নিয়ে অর্ধশত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে বিডি ক্লিন বেতাগীর এর স্বেচ্ছাসেবক বৃন্দ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্না’র সভাপতিত্বে বেতাগী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, প্রেসক্লাব সভাপতি মো. সাইদুল ইসলাম মন্টু, সভাপতি বেতাগী প্রেসক্লাব, বিডি ক্লিন এর সদস্য রাজু জোমাদ্দার, মারুফ সিকদার, মাইনুল ইসলাম সাগর, হোসাইন সিপাহী, সাইফুল ইসলাম, ফেরদৌসি কলি, সজল, মাহমুদ, মোস্তাকিম, শাওন, তন্নি, মিম, সিরাতুল প্রমুখ। উপজেলা পরিষদ চত্বরে তাঁরা বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।

এ বিষয় সংগঠনে সদস্য ও সংবাদকর্মী হোসাইন সিপাহী বলেন,’ পরিবেশ বাঁচাতে ও পরিচ্ছন্ন দেশ গড়তে আমরা বৃক্ষ রোপন করে থাকি।’

উল্লেখ্য যে ২০১৬ এর ৩ জুন প্রথম প্রহরে ঝাড়ু হাতে ঢাকার রাস্তায় নেমেছিলো ২৪ জন উদ্যমি তারুণ্য পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে। “শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার” প্রথম দিনেই দেশের সকল নাগরিকের প্রতি ছিল এমন প্রত্যাশা। সবার মগজে পরিচ্ছন্ন দেশ গড়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন তাঁরা।

লাল-সবুজের টিশার্টে জড়িয়ে তাঁরা হাতে তুলে নিলেন ঝাড়ু। রাত ঠিক ১২ টায় চারুকলা_অনুষদ থেকে ঝাড়ু হাতে রাস্তায় নামে এই ২৪ তরুণ। শাহবাগ মোড় থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তা পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় পরিচ্ছন্ন দেশ গড়ার যাত্রা। আজ ত্রিশ হাজার সদস্য’র একটি পরিবার বিডি ক্লিন,যার স্বপ্ন হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102