প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রী অপহরণ ঘটনায় মামলা | প্রিয় বরিশাল উজিরপুরে এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রী অপহরণ ঘটনায় মামলা | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

উজিরপুরে এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রী অপহরণ ঘটনায় মামলা

উজিরপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

বরিশালের উজিরপুরে এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা। এ ঘটনায় অপহৃতা ছাত্রীর পিতা অনিল রায় ৩ জুন বৃহষ্পতিবার উজিরপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। অভিযুক্তসহ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

মামলা ও অপ্হৃতা ছাত্রীর পরিবার সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের অমৃত লাল সমাদ্দারের বখাটে ছেলে সজিব সমাদ্দার(১৭) ও কুড়ালিয়া গ্রামের অনিল রায়ের মেয়ে(১৭) শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজে একই ক্লাসে লেখা-পড়া করতো। এরই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং ওই ছাত্রীর উপর লোলুপদৃষ্টি পড়ে বখাটে সজিবের।

এরপর বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয় ওই ছাত্রীকে। উক্ত প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৮ মে ওই ছাত্রীকে বসতবাড়ীর সম্মুখ রাস্তা থেকে মুখ চেঁেপ ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার ১৭ দিন পরে ৩ জুন উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরে তাৎক্ষণিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে কুড়ালিয়া গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুনিল ঢালীর বসতবাড়ী থেকে উজিরপুর মডেল থানার এস.আই কমল অভিযুক্ত সজিব সমাদ্দার ও অপ্হৃতা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান একটি অপহরণ মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে অপহরণকারী বখাটে সজিবকে গ্রেফতার করা হয়েছে। এস.আই কমল জানান দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং অভিযুক্তকে ৪ জুন বরিশাল আদালতে প্রেরণ করা হবে এবং ছাত্রীকেও পরিক্ষা-নিরিক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হবে। এদিকে কতিপয় প্রভাবশালী ঘটনা ধামাচাঁপা দেয়ার চেষ্টা করেছে।

অবশেষে মিশন ব্যর্থ হয়। অপহরণকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102