প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সরকার যে বাজেট প্রস্তাবনা করেছে তা গণমুখী - সাইদুর রহমান রিন্টু | প্রিয় বরিশাল সরকার যে বাজেট প্রস্তাবনা করেছে তা গণমুখী - সাইদুর রহমান রিন্টু | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

সরকার যে বাজেট প্রস্তাবনা করেছে তা গণমুখী – সাইদুর রহমান রিন্টু

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবমুখী বাজেট বলে স্বাগত জানিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ নেতৃবৃন্দ। তবে দক্ষিণাঞ্চলের জন্য ভ্যাট ট্যাক্স আরেকটু বিবেচনা করা হলে ভাল হতো। সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু।

তিনি বলেন, করোনার প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠানগুলো মুখ থুবরে পড়েছে। এ বিষয়টি মাথায় রেখে সরকার যে বাজেট প্রস্তাবনা করেছে তা গণমুখী। এজন্য বরিশাল চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, অতীতে বরিশাল চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে অঞ্চলভিত্তিক বাজেট করার দাবী জানিয়ে আসছি। ঢাকা এবং চট্টগ্রামের সাথে ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সহজ শর্তে এবং স্বল্পসুদে ঋণ দিতে হবে। কেননা এখানে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহারের কোন সুযোগ নেই। তাই আগামী বছরগুলোতে অর্থনৈতিক অঞ্চল বিবেচনায় নিয়ে বাজেট ঘোষণার দাবী জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, “করোনাকালে আমাদের শিল্পখাতগুলোর অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে যেসব শিল্পখাত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর দিকে নজর রেখে বাজেট প্রণয়ন প্রয়োজন, তা না হলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে।” সর্বোপরি ঘোষিত প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন তিনি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102