প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রেলের উন্নয়ন: ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার বাস্তবায়ন চলছে: অর্থমন্ত্রী | প্রিয় বরিশাল রেলের উন্নয়ন: ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার বাস্তবায়ন চলছে: অর্থমন্ত্রী | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

রেলের উন্নয়ন: ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার বাস্তবায়ন চলছে: অর্থমন্ত্রী

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

রেলওয়ের উন্নয়নে ৩০ বছর মেয়াদি (২০১৬-২০৪৫) মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। চলমান এ মহাপরিকল্পনার আওতায় ৬টি ধাপে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ২৩০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তৃতায় রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের ৩০ বছর মেয়াদি (২০১৬-২০৪৫) সংশোধিত মহাপরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকার সঙ্গে কক্সবাজার, মোংলা বন্দর, টুঙ্গীপাড়া, বরিশাল, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে।

তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতুতে রেল লিংক স্থাপন, ট্র্যান্স এশিয়ান রেলওয়ে ও আঞ্চলিক রেলওয়ে যোগাযোগ স্থাপন এবং উন্নত কমিউটার ট্রেন সার্ভিস চালুর মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ শহর- ঢাকা, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, সিলেট প্রভৃতি শহরের সঙ্গে নিকটবর্তী শহরতলীর যোগাযোগ স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ মহাপরিকল্পনার আওতায় ৬টি ধাপে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে ২৩০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

রেলের উন্নয়নে বিভিন্ন কার‌্যক্রমের কথা তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৭৯৮.০৯ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, বিদ্যমান রেললাইনের সমান্তরালে ৮৯৭ কিলোমিটার ডাবল রেললাইন নির্মাণ, ৮৪৬.৫১ কিলোমিটার রেললাইন সংস্কার, ৯টি গুরুত্বপূর্ণ রেল সেতু নির্মাণ, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, আইসিডি নির্মাণ, ওয়ার্কশপ নির্মাণ এবং আধুনিকায়ন, ১৬০টি নতুন লোকোমোটিভ, ১ হাজার ৭০৪টি যাত্রীবাহী কোচ, আধুনিক রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি সংগ্রহ, ২২২টি স্টেশনের সিগনালিং ব্যবস্থার মানোন্নয়নসহ রেলওয়ে ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের কার‌্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ঢাকা-চিলাহাটি-হলদিবাড়ি রুটে যাত্রী পরিবহনের জন্য বিগত ২৭ মার্চ মিতালি এক্সপ্রেস নামে একটি ট্রেন উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন রুটে ৬টি নতুন ট্রেন চালু করা হয়েছে এবং ১৫০টি যাত্রীবাহী কোচ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য ৪৭ হাজার ৭০৩টি পদ সম্বলিত সংশোধিত জনবল কাঠামোর চুড়ান্ত অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, দেশের রেলখাতে বাস্তবায়নাধীন বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের প্রায় ৪০ শতাংশ, চট্টগ্রাম-দোহাজারি ঘুমদুম রেল লাইন প্রকল্পের প্রায় ৫৭ শতাংশ এবং মোংলা-খুলনা রেললাইন প্রকল্পের কাজ প্রায় ৭৭ দশমিক ৭৫ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া যমুনা রেল সেতু এবং রুপসা রেলসেতু প্রকল্পের বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102