বেতাগীর কৃতি সন্তান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার একজন গৃহহীন মানুষের পাশে দাঁড়ালেন।
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেতাগীর পৌরসভা এলাকার বাসিন্দা স্বপন বনিককে শ্যামল চন্দ্র কর্মকার তাঁর নিজস্ব অর্থায়নে ঘর নির্মান করে দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
আগামী ০৬ জুন রোববার বেতাগী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সদ্য নির্মিত সেমি পাকা ঘরটি তিনি বনিকের নিকট হস্তান্তর করবেন।
একজন গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে শ্যামল চন্দ্র কর্মকার বলেন, ‘স্বপন বনিক আমার বাল্য বন্ধু। আমাদের একত্রেই শৈশব কেটেছে। আর্থিক দুরবস্থার কারণে স্বপনের লেখাপড়া প্রাথমিক শিক্ষার পর্যায়েই থেমে গেছে।’
জানা গেছে, স্বপন বনিক বর্তমানে বেতাগী বন্দরে একটি চায়ের স্টল থেকে যে উপার্জন হয়, তা দিয়েই কোনোমতে সংসার চলে।
জমি-জিরাত না থাকায় অর্থাভাবে ঘর নির্মান করতে না পারায় দীর্ঘদিন ধরে পৌর এলাকার সরকার বাড়ি হিসেবে খ্যাত সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন সরকারের জায়গায় ডেরা উঠিয়ে বসবাস করে আসছিলেন।
বর্তমানেও তারই দান করা জমিতে নতুন ঘরটি উত্তোলন করা হয়েছে। মহামারী করোনায় আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ৪ সদস্য‘র পরিবার নিয়ে সে আরও চরম অসহায়াত্বের মধ্যে পড়ে।
ওই ঘর নির্মান করে দেয়ার জন্য প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠিয়েছি। সম্প্রতি ঘরের নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে। স্বপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছে।
এ বিষয় স্বপন বনিক বলেন,’ আমার দুঃসময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামল কর্মকারের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর হিসেবে পেয়ে খুবই আনন্দ অনুভব করছি।