প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী | প্রিয় বরিশাল ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

নলছিটি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুন, ২০২১

ঝালকাঠির নলছিটিতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলার চায়না মাঠে এ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

এই প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।

এ বিষয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব‍্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102