প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের আবদুর রহমান আশুলিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক | প্রিয় বরিশাল বরিশালের আবদুর রহমান আশুলিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বরিশালের আবদুর রহমান আশুলিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ আটক

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুন, ২০২১

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে প্রায় ৪৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান তালুকদার (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (০৫ জুন) দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

পরে বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ সিপিসি-২ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটক আব্দুর রহমান তালুকদার বরিশাল জেলার গৌরনদী থানার বার্থী ইউনিয়নের মোবারক তালুকদারের ছেলে। তিনি পেশাদার মাদকবিক্রেতা।

র‌্যাব-৪ জানায়, আশুলিয়ার নবীনগর এলাকায় মাদক বিক্রির উদ্দেশে কিছু বিক্রেতা ও ক্রেতা অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৭২০ টাকা, একটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে এসে সাভার ও আশুলিয়ায় বিক্রয় করতো।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102