প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে লঞ্চঘাটের পন্টুনে পা পিছলে এসআই’র মৃত্যু | প্রিয় বরিশাল লঞ্চঘাটের পন্টুনে পা পিছলে এসআই’র মৃত্যু | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

লঞ্চঘাটের পন্টুনে পা পিছলে এসআই’র মৃত্যু

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

ঢাকার সদরঘাটে টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এক এসআই’র মৃত্যু হয়েছে।

রবিবার সকালে সদরঘাট টার্মিনালের ৮নং পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই’র নাম শাওলিন আকিব (২৮)। তিনি পুলিশের ঢাকা জেলা এসবি শাখায় কর্মরত ছিলেন।

সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদ জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে তার আত্মীয় আসছিলেন লঞ্চে করে। তাদেরকে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে আসেন।

বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে আসার পরে, অসতর্কতা বসত আকিব পা পিছলে নদীতে পড়ে যান।

এ সময় তিনি মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহত শাওলিন আকিবের নাম রফিকুল ইসলাম। তিনি যাত্রাবাড়ির কাজীর গাও এলাকার বাসিন্দা ছিল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102