প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের স্থান পরিদর্শন | প্রিয় বরিশাল বরিশালে সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের স্থান পরিদর্শন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

বরিশালে সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের স্থান পরিদর্শন

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের স্থান নির্ধারন করা হয়।

আজ রবিবার (০৬জুন) সকালে চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জন্য জমি নির্ধারণ করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

এসময়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান শোভন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, উপজেলা প্রকৌশলী মাইনুল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় ইউপি সদস্য, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102