প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীর গলাচিপায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু | প্রিয় বরিশাল পটুয়াখালীর গলাচিপায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

পটুয়াখালীর গলাচিপায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১
পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা সেতু থেকে পড়ে একজন শ্রমিক নিহত

পটুয়াখালীর গলাচিপায় গাছচাপা পরে জলিল খান(৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য বরিশালে বরিশালে নেয়ার পথে জলিল খান মারা যায়।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ডাকুয়া ইউনিয়নের পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় রশি বেধে গাছ কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছটি শরীরে উপর পড়লে কোমর ও পায়ের হার ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে প্রেরণ করে।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম জানান, গুরুতর আহত জলিলকে হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে তিনি মারা যান। তিনি গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকার আবদুল লতিফ খানের ছেলে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102