প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলার চরফ্যাশনের আলোচিত প্রতারক দিপুর ৩ দিনের রিমান্ড শেষ | প্রিয় বরিশাল ভোলার চরফ্যাশনের আলোচিত প্রতারক দিপুর ৩ দিনের রিমান্ড শেষ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

ভোলার চরফ্যাশনের আলোচিত প্রতারক দিপুর ৩ দিনের রিমান্ড শেষ

চরফ্যাশন প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুন, ২০২১

চরফ্যাশনের আলোচিত সেই প্রতারক মো.আশরাফুল ইসলাম দিপুকে ৩দিনের রিমান্ড রবিবার শেষ হয়েছে। দক্ষিণ আইচা থানা পুলিশের এই রিমান্ড থেকে চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

জানাযায়, দক্ষিণ আইচার নোমান নামে এক যুবকে ধর্ম মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন দিপু।

পরে চাকরি না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন কারণে দিপু। এ ব্যাপরে নোমান দক্ষিণ আইচা থানায় প্রতারণা মামলা দায়ের করেন।

ওই মামলায় দক্ষিণ আইচা থানা পুলিশ বৃহম্পতিবারে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।

দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, তাকে জিজ্ঞেসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিপু নিজেকে কখনও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক, কখনো সরকারের শীর্ষ কর্মকর্তা, কখনো ব্যবসায়ী আবার কখনো বনে যান ক্ষমতাসীন দলের ছাত্রনেতা।

সুবিধামতো ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে আসা এই যুবক চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

তার বিরুদ্ধে সারা দেশে একাধিক প্রতারণা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কি কি তথ্য তার কাছে পাওয়া গেছে এমন প্রশ্নের উত্তরে ওসি হারুন অর রশিদ বলেন, অনেক প্রতারণা বিষয় তিনি স্বীকার করেছেন।

তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা। রবিবার দুপুরে তাকে চরফ্যাশন আদালতে সপর্দ করার পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102