প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে স্বাধীনতার ঘোষণা দিলেই তাইওয়ানের সঙ্গে যুদ্ধে জড়াবে চীন | প্রিয় বরিশাল স্বাধীনতার ঘোষণা দিলেই তাইওয়ানের সঙ্গে যুদ্ধে জড়াবে চীন | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

স্বাধীনতার ঘোষণা দিলেই তাইওয়ানের সঙ্গে যুদ্ধে জড়াবে চীন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
স্বাধীনতার ঘোষণা দিলেই তাইওয়ানের

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দিলে তাইওয়ানকে যুদ্ধ মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকামীদের সতর্ক করতে চাই। যারা আগুন নিয়ে খেলছেন, আগুন তাদের পুড়িয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা মানেই হচ্ছে যুদ্ধ। তবে তাইওয়ান এ হুমকির নিন্দা জানিয়েছে।

চীন মনে করে, তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তিপ্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং। ১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে।

তাইওয়ানের সীমানার কাছে চীনের বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়া প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক মাসিক সংবাদ বিফ্রিংয়ে বলেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান প্রণালিতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেই সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির এসব কর্মকাণ্ড।

মুষ্টিমেয় কিছু লোক তাইওয়ানের স্বাধীনতা দাবি করছে উল্লেখ করে উ বলেন, ‘তাইওয়ান ইনডিপেনডেন্স’ বাহিনীর উসকানি ও বিদেশি হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102