প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার | প্রিয় বরিশাল কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আমতলী উপজেলার টেপুড়া গ্রামের রাকিব গাজী (২২) ও দশমিনা উপজেরার আলিপুরা গ্রামের মনির গাজী (২৫)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল ও ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, গত ৬ জুন রাতে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের চৌরাস্তা থেকে মোটরসাইকেল চালক রুমানকে মেরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102