প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ভোলায় মডেল মসজিদের উদ্বোধন | প্রিয় বরিশাল ভোলায় মডেল মসজিদের উদ্বোধন | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ভোলায় মডেল মসজিদের উদ্বোধন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ভোলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাটবাজার এলাকায় দৃষ্টিনন্দন এই মসজিদটিসহ একযোগে দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভোলা ব্যাংকের হাট মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-এলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ভোলার ব্যাংকের হাট মডেল মসজিদটি নির্মাণের পর এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে মুসুল্লিরা নামাজ পড়তে এবং এক নজর দেখতে আসছেন। এ ধরনের অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণ হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102