প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ | প্রিয় বরিশাল কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
কোমর হবে ছিপছিপে পেট হবে নির্মেদ

শরীরে মেদ তাড়াতাড়ি বাড়লেও কমতে অনেকটা সময় লেগে যায়। বেলি ফ্যাটের সমস্যায় অনেকেই ভোগেন। বিভিন্ন ব্যায়াম, যোগ অভ্যাস করা হয় বেলি ফ্যাট কমাতে। কিন্তু তার সঙ্গে সঙ্গেই প্রয়োজন ডায়েটে নজর দেওয়া। মেদ কমাতে শরীর হাইড্রেট রাখা অত্যন্ত প্রয়োজন। তাই সকালেই হালকা উষ্ণ জল খাওয়া যেতে পারে। বেলি ফ্যাট কমাতে এর পাশাপাশি খাওয়া যেতে পারে এই পানীয়গুলিও-

লেবু ও মধুর জল –

উষ্ণ গরম জলে লেবু খেতে বহু মানুষ বলে থাকেন। এটি মেদ কমাতে সাহায্য করে। এতে অ্যান্টি-অক্সিড্যান্টস, পেকটিন ফাইবার ও ভিটামিন C থাকে যা টক্সিন বের করতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ায় ও হজমে সাহায্য করে। ফলে বেলি ফ্যাটও কমতে পারে।

মেথি ভেজানো জল –

মেথির একাধিক পুষ্টিগুণ রয়েছে। এটি সুগার নিয়ন্ত্রণ করে, লিভার ভালো রাখে ও মেটাবলিজম বাড়ায়। পাশাপাশি মেথি শরীরের তাপমাত্রা বাড়ায়। যা ওজন কমাতে সাহায্য করে। খালি পেটে মেথি ভেজানো জল খেতে মেদ কমতে পারে।

জিরে ভেজানো জল –

জিরেও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এতে ক্যালোরির মাত্রা কম থাকে। ফলে খিদে মেটায়। মেদ কমায়। খালি পেটে এই জল খেলে ওজন কমতে পারে, বেলি ফ্যাট কমতে পারে।

গ্রিন টি ও পুদিনা –

গ্রিন টি ও পুদিনা এই দুই উপকরণেই প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস উপাদান থাকে। এই দুই দিয়ে পানীয় বানিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করবে। হজমের সমস্যা দূর হবে, পেটের সমস্যা দূর হবে এবং সেখান থেকেও শরীর সুস্থ থাকার সম্ভাবনা থাকবে। পেট ভালো থাকলে ওজনও নিয়ন্ত্রণ করা যেতে পারে। সঙ্গে বেলি ফ্যাটও কমতে পারে।

আদা ও লেবুর জল –

ওজন কমাতে আদা ও লেবুর জল খুবই কাজে দেয়। শুধু তাই নয়, শরীর তরতাজা রাখতেও সাহায্য করে। সিডেটিভ, অ্যানালজেসিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্টস থাকায় এই পানীয় খেলে বেলি ফ্যাট কমে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102