প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীর শ্লীলতাহানি, চালক গ্রেপ্তার | প্রিয় বরিশাল বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীর শ্লীলতাহানি, চালক গ্রেপ্তার | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীর শ্লীলতাহানি, চালক গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বরগুনায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীর -priyo barishal

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় চলন্ত অটোরিকশায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই অটোরিকশাচালক আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের ফুলঝুড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, গতকাল শুক্রকার দুপুরে ফুলঝুড়ি খেয়াঘাট থেকে ফিরে আসার সময় বামনা থানা পুলিশের কয়েকজন সদস্য মেয়েটির চিৎকার শুনতে পেয়ে ওই অটোরিকশা চালককে হাতেনাতে আটক করে। পরে গতকাল রাত ৯টায় ভুক্তভোগী বরগুনা সরকারি কলেজের ওই শিক্ষার্থী বাদী হয়ে আল আমিন হোসেনকে (২৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত ওই ইজিবাইক চালক সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিকশাচালক পনু মিয়ার ছেলে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী সাংবাদিকদের জানান, তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলায়। তিনি বরগুনা সদর উপজেলায় তার মামা বাড়িতে থেকে বরগুনা সরকারি কলেজে পড়ালেখা করেন। ঘটনার দিন তিনি কাঠালিয়া থেকে ওই ইজিবাইকে করে বামনা হয়ে তার মামা বাড়িতে ফিরছিলেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি ন্যাক্কারজনক। আমাদের পুলিশ সদস্যরা ঘটনার সময় ওই পথ দিয়ে না আসলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আমরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে রাতে একটি মামলা নিয়ে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেই। মামলাটিতে আগেই আটক করা আল-আমিন হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102