প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গলাচিপায় নৌকার গণসংযোগ করলেন গোলাম মোস্তফা খান | প্রিয় বরিশাল গলাচিপায় নৌকার গণসংযোগ করলেন গোলাম মোস্তফা খান | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

গলাচিপায় নৌকার গণসংযোগ করলেন গোলাম মোস্তফা খান

গলাচিপা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুন, ২০২১

 পটুয়াখালীর গলাচিপায় নৌকার প্রচারণায় রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন গোলাম মোস্তফা খান। ভোটের বাকি আর মাত্র ১০ দিন। শুক্রবার (১১ জুন) দিনভর শেষ মূহুর্তের প্রচারণা করেছেন রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকার চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা খান। শুধু প্রার্থী নন, প্রচারণায় নেমেছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।

স্থগিত হওয়ার আগেই তার প্রধান নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন করা হয়েছিল। বর্তমানে তার পোস্টার-ব্যানার, দৃষ্টিনন্দন প্রতীকও দেখা যাচ্ছে অলি-গলিতে। জোর প্রচারণা চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা খান আজ কাটাখালী বাজার, বদনাতলী, বড়বান, উলানিয়া বন্দরে গণসংযোগ করেছেন। চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শাকিল খান বলেন, ভোটারদেরকে আমরা সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে নৌকায় ভোট দিতে অনুরোধ করেছি। ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ সবার মুখেই নৌকা মার্কার প্রার্থী গোলাম মোস্তফা খানের কথা শুনতে দেখা গেছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, ভোটারদের কাছে গনসংযোগে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার ইউনিয়নকে এগিয়ে নিতে ভোটাররা এক হয়েছে। তারা রতনদী তালতলী ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। দেশের সাথে সাথে ইউনিয়নের উন্নতির জন্যও নৌকার কোন বিকল্প নাই।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102