প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বেতাগীতে খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার | প্রিয় বরিশাল বেতাগীতে খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বেতাগীতে খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুন, ২০২১

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামের খাল থেকে ইউসুফ আলী আকন (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। তবে মৃত্যুর সঠিক রহস্য এখন পর্যন্ত জানা যায়নি। মামলার প্রক্রিয়া চলছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুণা গ্রামের বেতাগী খালের শাখা খালে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহত ইউসুফ আলী আকন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, ইউসুফ আলী আকন দিনমজুরের কাজ করতো। শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশ খালে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আজ শনিবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয়রা জানান, আসন্ন ইউপি নির্বাচনের কোন প্রার্থীর সমর্থক হয়ে কাজ করলে প্রতিপক্ষের সমর্থকরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। শরীরে কোন আঘাতের তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ইউসুফ আলী আকনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছুই বলা যাবে না। মামলার প্রক্রিয়া চলছে।’

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102