প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু | প্রিয় বরিশাল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১

করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই রাজমিস্ত্রি কাজ করছিলেন পটুয়াখালীর কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র মনির হাওলাদার (১৮)। সোমবার সকালে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নিজ বাসা থেকে পাশের বড়হর পাড়া গ্রামে নির্মানাধীন মুজিব কিল্লায় কাজ করতে যায় মনির সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। সে নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

মহিপুর থানার এস আই মো. রাসেল জানান, সকালে বড়হর পাড়ায় নির্মানাধীন মুজিব কিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে যায় মনির। এ সময় ভবনের ওয়েলডিং এর কাজ করার জন্য মর্টার চালু করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102