প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির কাতল মাছ উঠলো বড়শিতে | প্রিয় বরিশাল দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির কাতল মাছ উঠলো বড়শিতে | প্রিয় বরিশাল
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাবুগঞ্জে ভুয়া ডক্টর আলিমুলের জরিমানা বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ

দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির কাতল মাছ উঠলো বড়শিতে

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১

বরিশালের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ সৌখিন মৎস শিকারীদের বড়শিতে ধরা পরেছে।

 

এ নিয়ে গোটা এলাকায় বেশ হৈ চৈ লেগে গেছে।

 

সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টায় সৌখিন মৎস শিকারী সোহেল জমাদ্দার জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকেট কিনে মাছ শিকারে অংশগ্রহন করেন তারা।

 

গতকাল প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘন্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিন প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা। এসময় আমার সাথে বন্ধু সুমীতসহ অনেকেই ছিলেন।

 

তিনি বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না।

 

তিনি বলেন, শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে, আজ বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হবে বলে জানান তিনি।

 

প্রতক্ষ্যদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্খীরা দীঘি পারে চলে যান। মাছটি তীরে তোলার পর বাধ ভাঙ্গা উচ্ছাস ছিলো সবার মাঝে। কারন এতো বড় মাছ গত ১০ বছরে দুর্গাসাগর দীঘি থেকে শিকারের খবর পাওয়া যায়নি।এ মাছটি ২৫ কেজি ওজনের ওপরে হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102