প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বেতাগীতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর | প্রিয় বরিশাল বেতাগীতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

বেতাগীতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বেতাগী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সর্মথিত কর্মীরা স্বতন্ত্র প্রার্থী‘র কর্মীদের উপর প্রচার-প্রচারণায় বাঁধা , হামলা , হুমকি-দমকি’র অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ ভোটাররা সংশয় রয়েছেন।

এলাকা সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনীত মো. মোশাররফ হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ আরো ৪ জন স্বতন্ত্র প্রাথী এ নির্বাচনে অংশ নিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনের কর্মীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রর্দশন হামলা ও মামলার হুমকি দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী সাধারণ ভোটারদের সাথে সাক্ষাত করলে ও প্রচার-প্রচারণায় বের হলে আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া এবং হুমকি-দমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভোট দিতে যাওয়া নিয়ে সংশয় রয়েছেন। এছাড়া ওই এলাকার ৫ টি ভোটার কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে দাবী স্বতন্ত্র প্রার্থীর। এগুলো হলো ১ নম্বর ওয়ার্ডের জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ২ নম্বর ওয়ার্ডের কুমড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ডেও মধ্য বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আওয়ামী লীগ প্রাথীর বাড়ির সামনে ৭ নম্বর ওয়ার্ডের আয়লা চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তবে ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ প্রাথীর বাড়ির সামনে আয়লা চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ন বলে অভিযোগ।

স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের সর্মথক ডাক্তার আব্দুল মান্নান ও আব্দুল লতিফ জানান,‘ নির্বাচন সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে পারলে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মটর সাইকেল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করবে।’

আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেনে বিরুদ্ধে মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন,‘ সাধারণ ভোটাররা ভোট দিতে পারলে আমার বিজয় নিশ্চিত জেনে আমার কর্মীদের প্রচার-প্রচারণায় বাঁধা দিচ্ছেন এবং হামলা ও হুমকি দিচ্ছেন। ’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সর্মথিত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোশাররফ হোসেন বলেন,‘ এসব অভিযোগ সম্পূর্ন মিথ্যা। জনগণ আমার উন্নয়ন কাজ মূল্যায়ন করবে এবং তাঁদের ভোটে বিজয় লাভ করবো। ’

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,‘ অবাধ , সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আইন শৃংখলা সর্বদা নিয়োজিত রয়েছে।’ তিনি আরো বলেন,‘ কোথাও কোন অপ্রীতকর ঘটনার সাথে সাথে থানা পুলিশের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102