প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা | প্রিয় বরিশাল পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের নামে মামলা

কলাপাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী(৩৫)বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কাটার ঘটনায় কলাপাড়া মামলা দায়ের হয়েছে। রোববার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নামে মামলা করেন গুরুতর জখম হওয়া হাসান গাজীর পিতা মো. আ. খালেক গাজী। এছাড়া মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।

আ. খালেক গাজী’র দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, আসামীদের সাথে স্থানীয় ভাবে তাদের বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ কারনে কলাপাড়া শহর থেকে গরু বিক্রীর টাকা নিয়ে ছেলেকেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় পৌছালে হত্যার উদ্দেশ্যে হাসানের উপর বাহিনী সশস্ত্র হামলা চালায় আসামীরা। তাকে এলোপাথারি কুপিয়ে মারত্মক জখম করে। তিনি ছেলেকে রক্ষা করতে গেলে তার উপর হামলে পরে মারধর করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা গরু বিক্রীর টাকা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী(৩৫)বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। কলাপাড়া বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102