প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানে পটুয়াখালী জেলা | প্রিয় বরিশাল ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানে পটুয়াখালী জেলা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানে পটুয়াখালী জেলা

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থানে পটুয়াখালী জেলা-priyobarishal

পটুয়াখালী প্রতিনিধি :: ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় দেশের সব জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিযোগিতাটির আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।

এছাড়াও বিভাগের মধ্যে বরিশাল শ্রেষ্ঠ বিভাগ এবং উপজেলার মধ্যে পটুয়াখালী সদর প্রথম স্থান, মির্জাগঞ্জ দ্বিতীয় স্থান ও কলাপাড়া উপজেলা তৃতীয় স্থান অধিকার করে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করা হয়।

ভার্চ্যুয়াল কনফারেন্সে ঢাকা প্রান্তে যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। কনফারেন্সে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।

পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, জেলা প্রশাসক (ডিসি) মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনসহ স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা।

এ সময় বিজয়ী শিক্ষার্থী পটুয়াখালীর আবদুল্লাহ আল জুবায়ের, এএম এম আমিন, বরিশালের তাসনিম তিশা, ভোলার খাদিজা আফরোজ রিসা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছ থেকে পুরস্কার নেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়াদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পটুয়াখালী জেলা প্রথম স্থান অধিকার করে। আর বিভাগের মধ্যে বরিশাল শ্রেষ্ঠ বিভাগ এবং উপজেলার মধ্যে পটুয়াখালী সদর প্রথম স্থান, মির্জাগঞ্জ দ্বিতীয় স্থান ও কলাপাড়া তৃতীয় স্থান অধিকার করে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102