প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রাজাপুরে হুহু করে বেড়েই চলেছে করোনা সংক্রামন॥ মাঠে নেমেছে প্রশাসন | প্রিয় বরিশাল রাজাপুরে হুহু করে বেড়েই চলেছে করোনা সংক্রামন॥ মাঠে নেমেছে প্রশাসন | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

রাজাপুরে হুহু করে বেড়েই চলেছে করোনা সংক্রামন॥ মাঠে নেমেছে প্রশাসন

রাজাপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৭ জনকে ছাড়িয়ে নতুন করে আজ মঙ্গলবার (২৯ জুন) একদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জনের শরীরে সংক্রমন শনাক্ত হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে এ তথ্য জানা যায়। এ দিকে সচেতনতা বৃদ্ধি ও সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে করোনার দ্বিতীয় ওয়েভের বিধিনিষেধ চলাকালীন গত দিনগুলোর অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে আজ উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে সচেতনতা সৃষ্টিতে মাঠে কাজ করতে দেখা গেছে।

করোনার প্রাদুর্ভাব দিন দিন বাড়তে থাকার পরও করোনা সচেতনতায় সাধারণ মানুষ অনেকটাই অসেচতনভাবে ঘোরাফেরা ও কেনাকাটা করছে।

করোনা আক্রান্তের হার বাড়লেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার ও মুখে মাস্ক ব্যবহারের কোন বালাই নেই খোদ উপজেলা শহরেই। মানুষজন মাস্ক ছাড়াই বাজার ঘাটে চলাচল করছে, প্রশাসনের কোন নজরদারি নেই।

রাজাপুরে এ পযর্ন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির মধ্যে নার্স ও স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, সংবাদ কর্মী ও চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বর্তমানে উপজেলা স্বান্থ্য কেন্দ্রে ৪ বেডের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৭ জন। বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন ১০০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামলাতে ১২ বেডের আর একটি করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছেন। আর এ কারনে উপজেলার সাধারন রোগীদের চিকিৎসা সেবা ব্যহত হতে পারে বলে শংকা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে এক স্বাস্থ্য কর্মী জানান, পূর্বে রাজাপুরে করোনা সংক্রমণের হার অনেক কম ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে।

আমাদের হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগে এখন প্রায়ই করোনা উপসর্গ নিয়ে আসা রোগী পাওয়া যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, “করোনা রোগীর সংখ্যা বাড়ার কারণে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ বেডের নতুন আর একটি করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি। শতাদিক রোগী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কারও সংক্রামনের কারনে অসুস্থতা বেড়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই এ সামান্য আয়োজন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102