প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ | প্রিয় বরিশাল গৌরনদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

গৌরনদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আশোকাঠী হাসপাতালের সামনের একটি ফার্মেসীতে ওষুধ ক্রয় করতে গিয়ে পরিচয় হয় আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র ফার্মেসী মালিক কাওসার হোসেনের সাথে।

পরবর্তীতে ফার্মেসী মালিক কাওসার তাকে (ভুক্তভোগী ছাত্রী) প্রেমের ফাঁদে ফালায়। গত তিনবছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

এরইমধ্যে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে বিভিন্নস্থানে নিয়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে কাওসার একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করলে কাওসারকে বিভিন্ন তালবাহানা শুরু করে।

অভিযোগে আরও জানা গেছে, গত ২৭ জুন ওই ছাত্রীকে আশোকাঠী হাসপাতালের সামনে ডেকে আনে কাওসার।

সেখানে ওই ছাত্রীকে ধর্ষক কাওসারের সাথে মীমাংসা হয়ে যাওয়ার কথা বলে স্থানীয় কতিপয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা ষ্ট্যাম্পে ওই ছাত্রীর স্বাক্ষর আদায় করে। পরবর্তীতে ওই ছাত্রীর হাতে জোরপূর্বক ১৫ হাজার টাকা দিয়ে ছবি তুলে টাকা রেখে দেয়া হয়।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102