প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনায় উজিরপুরে এক যুবকের মৃত্যু | প্রিয় বরিশাল করোনায় উজিরপুরে এক যুবকের মৃত্যু | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশাল বিমানবন্দর সচলের দাবি বিভাগীয় কমিশনারের বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন

করোনায় উজিরপুরে এক যুবকের মৃত্যু

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুন, ২০২১

 

উজিরপুরে করোনায় প্রান হারিয়েছে এক যুবক ৩০ জুন বিকাল ৪ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরন করে। জানা গেছে, উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাহার গ্রামে এসহাক সরদারের বড় পুত্র জলিল সরদার (৪০) ফরিদপুরে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতো।

সেখান থেকে জ্বর নিয়ে ২৬শে জুন নিজ বাড়ীতে আসে। ওইদিনই উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিলে ২৭ শে জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে। প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে সেখানে করোনা ইউনিটের আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় জলিল সরদার মৃত্যু বরন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান,বিষয়টি শুনেছি।

উপজেলায় করোনায় লাশ দাফনের একটি টিমকে দাফনের কাজে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে নিয়ে ওই বাড়ী লোকডাউন করে দেয়া হয়েছে। লোকডাউন থাকাকালীন ওই বাড়ীর লোকজনদের সার্বিক সকল সহযোগিতা করবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102