প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় ভোটকেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী | প্রিয় বরিশাল বরগুনায় ভোটকেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরগুনায় ভোটকেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
বরগুনায় ভোটকেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করলেন আ. লীগের বিদ্রোহী-priyo barishal

বরগুনা প্রতিনিধি :: বরগুনা পৌরসভা নির্বাচনে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ সময় ওই মেয়র প্রার্থী সাংবাদিকদের তোপের মুখে পড়লে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। লাঞ্ছনার শিকার ওই সাংবাদিকের নাম মঈনুল আবেদীন খান সুমন।

তিনি দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ বিষয়ে সাংবাদিক মঈনুল আবেদীন খান সুমন বলেন, বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে ১০-১২ জন কর্মী নিয়ে প্রবেশ করেন।

এ সময় তার কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি আমার ওপর চড়াও হন। এরপর তিনি আমার কলার ধরে আমার পরিচয়পত্র ছিঁড়ে ফেলেন এবং আমাকে হুমকি দেন।

এ বিষয়ে ঘটনার প্রতক্ষদর্শী বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ বলেন, কালো টাকার প্রভাব কতোটা শক্তিশালী হতে পারে তা আজ প্রত্যক্ষ করলাম। দৈনিক ইত্তেফাকের বরগুনা দক্ষিণ প্রতিনিধি মঈনুল আবেদীন খান সুমন ভাইয়ের পরিচয়পত্র টেনে ছিঁড়ে ফেললেন, লাঞ্ছিত করলেন এবং দেখে নেয়ার হুমকি দিলেন বরগুনা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

এ বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছি। অভিযোগ দিয়েছি নির্বাচন সংশ্লিষ্ট অন্যদের কাছেও। আমরা ন্যায় বিচারের প্রতীক্ষায় রইলাম।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন ওই সাংবাদিককে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যেই অবগত হয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102