চরফ্যাশন সংবাদ: জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার (৩০ জুন) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে ফ্রেন্ডস ফোরাম এর আয়োজনে উদযাপিত হয়। অনুষ্ঠানে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এবং সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস প্রমুখ।
কেক কাটা শেষে র্যালিটি চরফ্যাশন ক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক এম আমির হোসেন। এছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম আবুসিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউরোসমাচারের চরফ্যাশন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, আজকের পত্রিকার এস আই মুকুল, কালের কণ্ঠের কামরুল সিকদার, ভোরের কাগজের সোয়েব চৌধুরী, ইত্তেফাকের মিজান নয়ন, এশিয়ান টিভির ইলিয়াস, কিউ টিভির তসলিম আখন, মানবজমিনের শাহাবুদ্দিন সিকদার, দিনকালের কামাল মিয়াজী, যায়যায়দিনের মাইনউদ্দিন জমাদ্দার, আমার সংবাদ এর সেলিম রানাসহ সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ষিকী অনুষ্ঠানটি সামাজিক ও সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও খবরের জন্য দেখুন: যায়যায়দিন অফিসিয়াল ওয়েবসাইট