প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুয়াকাটা নারী কাউন্সিলরের প্রাণ নিলো করোনায় | প্রিয় বরিশাল কুয়াকাটা নারী কাউন্সিলরের প্রাণ নিলো করোনায় | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

কুয়াকাটা নারী কাউন্সিলরের প্রাণ নিলো করোনায়

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুন, ২০২১

 

কুয়াকাটা পৌরসভার নারী কাউন্সিলর হাসনেয়ারা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৯ জুন (মঙ্গলবার) রাতে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুয়াকাটা পৌরসভা জানিয়েছে, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনেয়ারা বেগমের গত সোমবার করোনায় পজিটিভ শনাক্ত হয়।

এরপর মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নারী কাউন্সিলরের অকাল মৃত্যুতে কুয়াকাটা পৌর মেয়রসহ কাউন্সিলরা শোক জানিয়েছেন।

এদিকে, সংক্রমণে কাউন্সিলর হাসনেয়ারা বেগমের মৃত্যুতে কুয়াকাটা পৌর এলাকায় শোকের পাশাপাশি ব্যাপকভাবে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102