প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু | প্রিয় বরিশাল উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

উজিরপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

বরিশালের উজিরপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ০৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোতলেব হাওলাদারের ছোট ছেলে নিজাম উদ্দিন হাওলাদার(৩৫) জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ দোকানের ছাদ ডালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওলাদার ভ্যারাইটিজ ষ্টোর নামে নিজ দোকানের ছাদ ঢালায়ের কাজ তদারকী করতে ছাদে উঠলে দোকানের উপর ২ থেকে ৩ ফুট দূরত্বে পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার কেবি হাই ভোল্টেজের লাইনের তাড়ে হাত লাগলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহতর ভাই মেহেদী ও জসিম জানান, দোকানের উপর থেকে পল্লী বিদ্যুৎ এর হাই ভোল্টেজের লাইন সরানোর জন্য বললেও কোন কর্ণপাত করেনি পল্লী বিদ্যুৎ অফিস।

দোকানের ছাদ ঢালাইয়ের আগে বিদ্যুৎ এর লাইন বন্ধ রাখার জন্য মৌখিবভাবে বললেও লাইন বন্ধ করেনি।

লাইন বন্ধ না করায় আজকে আমার ভাইয়ের প্রান দিতে হয়েছে । আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তারা ফোন রিছিপ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102