প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ২ মেডিক্যালের ১২৮ চিকিৎসককে পদায়ন | প্রিয় বরিশাল বরিশালে ২ মেডিক্যালের ১২৮ চিকিৎসককে পদায়ন | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ২ মেডিক্যালের ১২৮ চিকিৎসককে পদায়ন

প্রিয় ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৯১ ও পটুয়াখালী মেডিক্যাল কলেজের ৩৭ জনসহ মোট ১২৮ চিকিৎসককে বিভাগের ছয় জেলা হাসপাতালসহ সাতটি হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি করোনা ডেটিকেটেড শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জনকে সংযুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারে কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আলাদা দু’টি প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এ কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

এরমধ্যে পটুয়াখালী মেডিক্যাল কলেজের ১৩ জন চিকিৎসককে পটুয়াখালী জেলা হাসপাতালে, ১২ জন চিকিৎসককে বরগুনা জেলা হাসপাতালে ও ১২ জন চিকিৎসককে ভোলা জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ২০ জন চিকিৎসককে ঝালকাঠি জেলা হাসপাতালে, ২০ জন চিকিৎসককে পিরোজপুর জেলা হাসপাতালে, ৩২ জন চিকিৎসককে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ১৯ চিকিৎসককে বরিশাল জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।

উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিকিৎসকদের এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি পদায়ন করা পদের এ চিকিৎসকরা আগামী ৭ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। অন্যথায় ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

চিকিৎসকরা নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগদানপত্র দাখিল করবেন এবং প্রতিষ্ঠান প্রধানরা যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে আবশ্যিকভাবে পাঠাবেন। পাশাপাশি বর্ণিত চিকিৎসকরা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন ভাতাদি উত্তোলন করবেন।

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংযুক্তিতে পদায়নের এ আদেশ দ্রুত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102