প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীতে ছেলেকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বাবা | প্রিয় বরিশাল পটুয়াখালীতে ছেলেকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বাবা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

পটুয়াখালীতে ছেলেকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন বাবা

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
পটুয়াখালীতে ছেলেকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন - priyo barishal

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সাজানো অপহরণ ও গুমের মামলায় ফেঁসে গেছেন বাদী আজগর আলী (৫০)।
পূর্বশত্রুতায় নিজের ছেলে মিজানুর রহমানকে (১৭) গুম করে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে গতবছরের ২৯ আগস্ট পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন আজগর আলী।

এসআই জাফর গোপনীয় তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কয়েক দফা অভিযান চালান। শেষে শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর জনৈক নিকটাত্মীয়ের বাসা থেকে কথিত অপহরণ ও গুমের ভিকটিম মিজানুর রহমানকে উদ্ধার করতে সমর্থ হন তিনি। এতে ঘটনার রহস্য উন্মোচিত হয়। ভিকটিমকে উদ্ধারের পর থেকেই মামলার বাদী আজগর আলী আত্মগোপন করেছেন।

পুলিশ সূত্র জানায়, উপজেলার দুমকি গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে আজগর আলী হাওলাদার (৫০) একই উপজেলার লেবুখালী গ্রামের প্রতিপক্ষ আনোয়ার প্যাদা (৫০), দেলোয়ার প্যাদা (৪৫), আরিফ প্যাদা (২২), রাহাত প্যাদা (২০) ও শাহজাহান প্যাদার (৫৫) বিরুদ্ধে তার নিজের ছেলেকে অপহরণ এবং গুমের মামলাটি দায়ের করে। আদালত মামলাটি দুমকি থানায় এজাহারভুক্ত করে দ্রুত ভিকটিমকে উদ্ধারের নির্দেশ দেন।
দুমকি থানার পুলিশ হেফাজতে উদ্ধার ভিকটিম মিজানুর রহমান অপহৃত কিম্বা গুম হয়নি মর্মে স্বীকারোক্তি করে জানায়, তিনি তার বাবার নির্দেশে নিজেই বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

তদন্তকারী কর্মকর্তা দুমকি থানার এসআই জাফর বলেন, ভিকটিম উদ্ধারের মধ্যে দিয়ে প্রমাণিত হলো বাদী আসামিদের হয়রানী করার উদ্দেশ্যে সাজানো গুমের মামলাটি করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে আদালতে সোপর্দ করা হবে। বাদীর বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102